ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত

  • রিপোর্টার নাম
  • প্রকাশিত সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ পড়ছেন

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এ বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত

প্রকাশিত সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬