স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পনকে খুলনায় স্বরনীয়-বরনীয় করতে বিভিন্ন রাজনৈতিক দল ,সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার সাধারন মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে । শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবে এই অনুষ্টানে এনটিভির পক্ষে এই ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন খুলনা ব্যূরো প্রধান মুহাম্মদ আবুতৈয়ব ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কতৃর্পক্ষর চেয়ারম্যান মহানগর বিএনপি সভাপতি এড শফিকুল আলম মনা, খুলনা বিশ্ব বিদ্যালয়ের উপ উপাচার্ষ প্রফেসর ড, হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ পিপিএম ,পুলিশ সুপার মো:তাজুল ইসলাম, পাপপোর্ট অধিদপ্তরের পরিচালক মো: আবু সা্ইদ , জামায়াতে ইসলামী খুলনার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, এনসিপি নেতা আহমেদ রাহাত সহ ১১ দলীয় নেতৃবৃন্দ বাংলাদেশ ফ্রোজেন ফুড এসোসিয়েশনের খুলনার প্রেসিডেন্ড শিল্পপতি তরিকুল ইসলাম জহির , খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার,সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আতিয়ার পারভেজ ,সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা , বৃহত্তর খুলনা সমিতির সরদার আবু তাহের , সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী , দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলন্টন, টিভি রিপোর্টার ইউনিট নেতা মতিউর রহমান মতি, ফটো জার্নলিষ্ট নেতা আনোয়ারুল ইসলাম কাজল, সহ বিভিন্ন নেতৃবৃন্দ এনটিভির কেককাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন। আগত অতিথিদের নিয়ে এনটিভির ২৪ বছর পদার্পনে ২৪ পাউন্ডের কেক কাটা হয়। অতিথিগন এনটিভি,র খুলনা ব্যুরো প্রধানকে কেক খাইয়ে দেন।
এর আগে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক সহ বিভিন্ন নের্তৃবৃন্দ এনটিভি খুলনা ব্যুরো প্রধানকে মুহাম্মদ আবু তৈয়বকে ফূলেল শুভেচ্ছা জানান।
খুলনা সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে খুলনায় ছাত্র দলের দুই জনকে খুলনা থানায় ঝুলিয়ে মারধর করার ফুটেজ নিউজ এনটিভি প্রথম প্রচার করে ছিল। আগামী দিনও সেই বস্তু নিষ্ট খবর দেশবাসী আসা করে।
খুলনা উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান এড শফিকুল আলম মনা বলেন, এনটিভি জনগনের কথা বলে । ইতিপূর্বে তারা নিজস্ব স্বকীয়তা বজায় রেখে জনগনের কথা বলবে। এনটিভি জনগনের কথা বলবে জনগনের পাশে থাকবে।
জামায়াতে ইসলাম খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন এনটিভির সাথে জড়িত সকলকে জামায়াত ইসলামী অভিনন্দন জানায়। তিনি এনটিভির প্রতি আহবান জানান, এনটিভি অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে।
এনসিপি নেতা আহমেদ রাহাত জুলাই বিল্পবের সময় এনটিভির গৌরবাউজ্জল ভূমিকার কথা স্বরন করে এনটিভি শুভেচ্ছা জানান।
শিরোনাম :
খুলনায় এনটিভি ২৪ বছরের পদার্পন উদযাপিত
-
খুলনা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৩:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- ৪৯ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















