ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

র‌্যাব – ৬ এর একটি দল বাগেরহাট শহরের দশানি এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রবিবার  রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দশানি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬।

আটকরা হলেন মোংলা উপজেলার খরখরিয়া গ্রামের বিভাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৬) এবং মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের ইয়াসিন শেখ (২৬)।

র‍্যাব-৬ জানায়, প্রথমে দশানি এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার ১ নং কাড়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা এলাকার জাহিদুল কবির সুজার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিঠুন মন্ডল সম্প্রতি বিয়ে করেছেন। মিঠুন প্রায় দুই মাস ধরে জাহিদুল কবির সুজার বাড়িতে ভাড়া থেকে বসবাস রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাসাটি মাদক সংরক্ষণ ও সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছিল।

র‍্যাব-৬ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

প্রকাশিত সময় ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬