ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রির প্রতিবাদ করায় নোয়াখালীতে কুপিয়ে হত্যা

এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায়  নোয়াখালীর কবিরহাটে  মোহাম্মদ ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

​মঙ্গলবার  রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফারুক ওই গ্রামের মৃত চৌধুরী মিয়ার ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফারুক এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করতেন। এই নিয়ে স্থানীয় মাদক কারবারিদের সাথে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছিল। ঘটনার রাতে উত্তর সুন্দলপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আরশাদ প্রকাশ আকাশ (২৮) ও তার সহযোগীরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে ফারুককে একা পেয়ে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে আকাশ ধারালো ছুরি দিয়ে ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ফারুককে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

​এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সুন্দলপুর গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্ত আকাশকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনিতে আহত অবস্থায় অভিযুক্ত আকাশকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। আটককৃত আরশাদ প্রকাশ আকাশ একই গ্রামের আমিন উল্যার ছেলে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

মাদক বিক্রির প্রতিবাদ করায় নোয়াখালীতে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় ১০:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬