ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে আহ্বান প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৪ পড়েছেন

শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের মানুষ করার কারিগর আপনারা।

তাই খেয়াল রাখতে হবে, কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে, সেটি প্রাণী হোক বা পশুপাখির প্রতি হোক। কারো প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন আপনারা।’ তিনি বলেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার।

আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’ গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন।

এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬