বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খালের দুই পাড়ে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন শুরু করেছে উপজেলা প্রশাসন। খালের দুই পাড়ে ৫ শতাধিক বৃক্ষরোপনের অংশ হিসেবে সোমবার (১০ আগষ্ট) দুপুর ১২টায় বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপজেলা প্রকৌশলী শোভন সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, সাতবাড়িয়া খালের দুই পাশে ৫ শতাধিক বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হবে। এদিন ৫টি গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন শুরু করা হয়েছে।
শিরোনাম :
ফকিরহাটে সাতবাড়িয়া খালের দুই পাড়ে বৃক্ষরোপন
-
ফকিরহাট প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- ৩৬ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















