ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৪ বান ঢেউটিন, ৪ প্যাকেট শুকনা খাবার ও ১২হাজার টাকা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
জানা গেছে, রবিবার সকালে উপজেলার হোচলা গ্রামের মৃত সুভাষ মন্ডলের ছেলে সৌম্ভিত মন্ডল ও কৃষ্ণপদ মন্ডলের স্ত্রী দোলা মন্ডলের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ঘরসহ টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনের শেষ অংশবিশেষ নেভায়। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশিত সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬