ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

নাটোর জেলার চলনবিলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী (৪৫) একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বাসস’কে জানান, সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে তাঁর হাতে থাকা লগির স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত সময় ০২:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬