ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো এক বৃদ্ধকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ এছাহাক মৃধাকে রবিবার (২৩ আগষ্ট)সকালে আদালতে এবং মেডিকেল টেষ্টের জন্য ধর্ষিতাকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। শরণখোলা থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের শিশুকন্যা (৭) কে তার মা বাবা বাড়ীতে না থাকার সুযোগে প্রতিবেশী বৃদ্ধ মোঃ এছাহাক মৃধা গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় রুটি খাওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে শিশুর মুখ ও হাত বেঁধে বৃদ্ধ মোঃ এছাহাক মৃধা ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য মোঃ এছাহাক মৃধা হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকেলে শিশুটি বেদনায় কাতর হলে ঘটনাটি শিশুটি তার মা ও প্রতিবেশীদের জানায় । খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ী থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মোঃ এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের (ধর্ষিতা) মা সুমাইয়া বেগম বাদী হয়ে মোঃ এছাহাক মৃধাকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। রবিবার সকালে আাসামী কে আদালতে চালান দেওয়া হয়েছে এবং মেডিকেল টেষ্টের জন্য ধর্র্ষিতাকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শরণখোলায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত সময় ০৫:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬