ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

খুলনায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে থেকে পুঁতে রাখা মরদেহটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতিকে আটক করেছে।

তিন মাস আগে নিঁখোজ মারুফ নামে এক ব্যক্তির মরদেহ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন বলেন, এই দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার মাঝে তারা এই হত্যা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে, তিনি স্বামীর বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হয়। ধারণা করা হচ্ছে, লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের। বিষয়টি তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬