ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না : তথ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশিত সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ পড়েছেন

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে, এমন কোনো আইন করা হবে না। কারো কণ্ঠ দমনের চেষ্টা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৭ বছরে দেখেছি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যম বা সংবাদপত্রকে দমিয়ে রাখা কিংবা তাদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। কোনো আইন কোনো একটি উদ্দেশ্যের জন্য তৈরি হয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হোক আমরা তা চাই না।

তিনি আরও বলেন, ‘সাইবার সুরক্ষা আইন এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ না থাকে।’

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘কীভাবে গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট বন্ধ করা যায়, সেটি নিয়ে কথা হয়েছে। একটি ভালো আইন যেন করা যায় সেই চেষ্টা করছি। এছাড়া গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যমে এবং সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে।’

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না : তথ্যমন্ত্রী

প্রকাশিত সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬