ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার নিজ শহর চট্টগ্রামে পৌছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো এবং আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় আরও অগ্রগতি অর্জন করা। তার ভাষ্য, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।

অর্থমন্ত্রীর মতে, চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়নের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে এ নগরী দেশের অর্থনীতির একটি প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে।

তিনি জানান, চলতি বাজেটে চট্টগ্রামকে কেন্দ্র করে লজিস্টিক অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে।

এছাড়া, চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডোর এবং চীনা অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের কথা জানান তিনি। একই সঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লজিস্টিক হাব হিসেবে উন্নয়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এর আগে, গত এপ্রিলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

সে সময় তিনি জানান, এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) এবং ক্রীড়া অর্থনীতিকে (স্পোর্টস ইকোনমি) গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তার দাবি, ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

প্রকাশিত সময় ০২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬