ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা

খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক মসজিদের মুয়াজ্জিন গুরুতর আহত হয়েছেন। তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তি হলেন নোয়াকাটি বাজার জামে মসজিদের মুয়াজ্জিন কারিমুল ইসলাম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কারিমুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ডুমুরিয়ায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশিত সময় ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬