সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের প্রচার সম্পাদক অনামিকা তন্নি রায় ও অমিত রায় পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, জাকারিয়া আল হেলাল, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, প্রজেক্ট অফিসার সাকি রেজোওনা, এনজিও প্রতিনিধি সোহেব উদ্দিন, রুপান্তরের প্রতিনিধি বিপাশা রায়, ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের দাকোপ উপজেলার সভাপতি গিরিশ চন্দ্র রায় প্রমুখ।
শিরোনাম :
দাকোপে প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়
-
দাকোপ (খুলনা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৪২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















