ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত কনা খাতুন ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।

মৃতের পরিবারের নিকটাত্মীয় লিটন হোসেন জানান, শুক্রবার সকালে কনা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা কনাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে পুকুর থেকে তোলা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত সময় ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬