পূর্ব সুন্দরবনের পৃথক স্থানে বনরক্ষীদের অভিযানে ১০ জেলে আটক হয়েছে| জব্দ করা হয়েছে তিনটি নৌকাসহজাল ও বিপুল পরিমান কাকড়া| আটক জেলেদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে| বৃহস্পতিবার দিবাগত রাতে এই জেলেদের আটক করা হয়েছে|
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের জোংড়া এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে, এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করেছে| এ সময় ১০টি ক্যারেটে ভরা দুইশতাধিক কেজি কাকড়া জব্দ করা হয়েছে| আটক জেলেরা হচ্ছে, বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক(২২),সালাম মল্লিক, এনামুল কবির(৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)| এদের বাড়ী রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে| আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দাকোপ আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানান|
সুন্দরবন পূর্ব বন বিভা&গ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে| নিষেধাজ্ঞা অমান্য করে গত রাতে আটক এই ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাকড়া শিকার করেছে| তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে| আটক জেলেদের কবল থেকে জব্দ করা কাকড়া খুলনা ফরেষ্ট ঘাটের কাছে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে ডিএফও জানান|
শিরোনাম :
সুন্দরবনে নৌকা ও কাকড়াসহ ১০ জেলে আটক
-
শরণখোলা (বাগেরহাট )প্রতিনিধি - প্রকাশিত সময় ০৫:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- ৬২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















