খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুত অফিসের সমনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাইকগাছার হরিঢালী ইউনিয়নের সনাতন কাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মোঃ শেখ দিদারুল হক (৩০) ও একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। আহত দু’নের নাম জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিরোনাম :
খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত
-
খুলনা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৬:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- ৫১ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















