পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র একটি ছবি ভাইরাল হয়েছে| সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া তার এই ছবিটি একটি আম গাছের উচু মগডালে বসে থাকা অবস্থায় তোলা হয়| বিষয়টি নিয়ে প্রথমে কৌতুহল হলেও পরে এটি একটি প্রশিক্ষনের অংশ হিসাবে বলা হয়েছে|
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা সফল কৃষক মো.সুলতান সরদারের আমবাগানে আম চাষী কৃষকদেরকে সরাসরি প্রশিক্ষন দেয়া হয়| আমগাছের প্রুনিং বা ডালপালা ছাঁটাই করা হলে গাছ সুস্থ থাকে এবং উচ্চতা ও আকৃতি নিয়ন্ত্রনে রাখা যায়| একটি পরিপক্ক আম গাছের ডালপালা কাটলে নতুন শাখা বা কুঁড়ি বের হয় যা পরবর্তীতে মুকুল ও আমের ব্যাপক ফলন হয়|
আমের ফলন পরবর্তী নিয়মিত প্রুনিং করা হলে ফলন বেড়ে যায়| গাছের ডাল ছাঁটাই করার পর সাধারনত গাছের কাঁটা অংশে ছত্রাকনাশক স্প্রে করা হলে কোন রোগবালাই হয় না এবং আমের ফলন ভাল হয়| বানিজ্যিকভাবে গড়ে উঠা আম বাগানের প্রত্যেকটি আম গাছ নিয়মিত প্রুনিং না করলে গাছ ল¤^া হয়ে যায় এবং ফলন ভাল হয় না| আম চাষীদেরকে হাতে-কলমে প্রুনিং বা ডালপালা ছাঁটাই করার এই প্রশিক্ষন দেয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা বেশ প্রশংসিত হয়েছে| কৃষি বান্ধব এমন একজন কৃষি কর্মকর্তার জন্য দশমিনা উপজেলায় কৃষি অর্থনীতির পরিবর্তন হচ্ছে| উপজেলায় কৃষি অনেক দূর এগিয়ে যাবে বলে সকলেই আশা প্রকাশ করছে|
শিরোনাম :
দশমিনায় কৃষি কর্মকর্তার আম গাছের প্রুনিং করার ছবি ভাইরাল
-
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি - প্রকাশিত সময় ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- ৪৯ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















