পটুয়াখালীর দশমিনা উপজেলা বঙ্গোপসাগরের মোহনার প্রায় ২৭ নটিক্যাল মাইল উচ্চতায় অবস্থান করছে| উপজেলাটির পূর্ব পাশে রয়েছে তেঁতুলিয়া নদী ও বুড়াগৌরাঙ্গ নদী| এই সব নদ-নদীর বুকে জেগে উঠা দ্বীপে যতদূর চোখ যায় শুধু সবুজের হাতছানি| কৃত্রিমভাবে গড়ে ওঠা এই বনকে ঘিরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়| বিশেষ করে বনজুড়ে গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য| বর্তমানে ভ্রমণ পিপাসুরাও ছুটে আসছেন এখানকার মনোরম প্রকৃতির ছোঁয়া পেতে| প্রকৃতিপ্রেমীদের মতে এই বনকে যথাযথ ভাবে সংরক্ষণ করলে পর্যটনের জন্য অপার সম্ভাবনা রয়েছে| নদীর পশ্চিম পাড়ে উপজেলা সদরের আরজবেগী গ্রামে ব্লক দেয়া বেড়িবাঁধ বিনোদন প্রেমীদের জন্য দর্শনীয় স্থান| প্রতিদিন বেড়িবাঁধে শেষ বিকালের নদী দেখতে সব বয়সী মানুষ ভিড় করছে| এছাড়া উপজেলায় দর্শণীয় স্থানের মধ্যে রয়েছে বাবু নিবারণ রায়ের দীঘি, জলাশয়ে নির্মাণ করা সেজান পার্ক, বাকিমিয়া নারিকেল বাগান, সাদি তালুকদার বহুমূখী খামার, কাজী আনিছের কৃষি খামার, সুলতানের আম্রকানন ও বগুড়ার নবাব কাচারী বাড়ি ও দক্ষিন বহরমপুর ইউনিয়নের ৫০০ বছরের পুরাতন আমির উল্লাহ জামে মসজিদ অন্যতম| প্রতিদিনই শত শত লোক এসে ভিড় জমাচ্ছে এই সব স্থানে| এখানে পরিযায়ী পাখি থেকে শুরু করে নানা পাখিদের উড়াউড়ি মুগ্ধ করে তোলে দর্শনার্থীদের| মনোরম দৃশ্য দেখার জন্য অনেকে লাইন দেন বনের কাছে এসে|
প্রয়াত বাবু নিবারণ রায়ের উত্তরসূরী বাবু গৌতম রায় বলেন, দীঘির পাড়ে বাংলো ও দীঘিতে বোট ব্যবস্থা করে দেয়া হবে| দীঘি ও বাড়ীর কাঠের প্রাসাদ সৌন্দর্য্য বর্ধণে কাজ করা হচ্ছে| একাধিক দর্শনার্থী বলেন, এলাকার মধ্যে আরজবেগীর ব্লক বেড়িবাঁধ বেশ সুন্দর| আমরা এখানে ছোট-বড় সব বয়সী মানুষ ঘুরতে এসে খুব আনন্দ পেয়েছি|
শিরোনাম :
দশমিনায় নদী কেন্দ্রিক পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
-
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি - প্রকাশিত সময় ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- ৪২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















