ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় বাতাবী লেবু চাষ করে কৃষি উদ্যোক্তার সাফল্য

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের সফল কৃষক সুলতান সরদার বাতাবী লেবু চাষ করে সফলতা অর্জন করেছে| এই কৃষি উদ্যোক্তা গ্রামে লেবু চাষ করেই খ্যান্ত হয়নি| তার কৃষি খামারে নানা জাতের শাকসবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে| প্রায় ২ একর জমিতে লেবুসহ অন্যান্য সবজি চাষ শুর করেন| অত্র অঞ্চলে লেবু তেমন চাষ কিংবা ফলন ভাল হয় না| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে তিনি লেবু চাষ করতে উদ্বুদ্ধ হয়| তার খামারে সারি সারি বাতাবী লেবু গাছে ধোকায় ধোকায় লেবু শোভা পাচ্ছে| পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে| জমিতে লেবুর ফলন দেখে এলাকার কৃষকরাসহ সুলতান সরদার রীতিমত আনন্দে আত্নহারা হয়ে গেছে| তার কৃষি কাজের উপর আগ্রহ বেড়ে যাওয়ায় কৃষি খামার করার চিন্তা মাথায় আসে| আবাদি ও অনাবাদি জমিতে শাকসবজিসহ অন্যান্য ফসলের চাষ করতে আগ্রহী হয়ে উঠে| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় তিনি লেবু চাষ করতে শুরু করেন| লেবু চাষ করতে তেমন জমির প্রয়োজন হয় না| ¯^ল্প জমিতে উন্নত জাতের লেবু গাছের চারা রোপন করার পর আগাছা পরিস্কার করলেই হয়| এতে তেমন খরচ হয় না| কৃষি বিভাগের পরামর্শে সে লেবুর চাষ করেছে| চলতি বছর লেবুর ব্যাপক ফলন হয়েছে|
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানায়,চলতি মৌসুমে উপজেলায় বেশ কয়েকজন সফল কৃষক জমিতে লেবুর চাষ করেছেন| বিগত বছরের তুলনায় এই বছর উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকরা লেবুর চাষ করেছে| স্থানীয় চাহিদা মিটাতে কৃষকরা এবার অধিক পরিমান জমিতে লেবুর চাষ করেছে| বাজারে ব্যাপক চাহিদা থাকা ও দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হয়েছে| এই বছর কৃষি খামারে লেবুর ব্যাপক ফলন হয়েছে|

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দশমিনায় বাতাবী লেবু চাষ করে কৃষি উদ্যোক্তার সাফল্য

প্রকাশিত সময় ০১:১৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬