ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত সময় ০৫:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৬ পড়েছেন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৪ শিশু।

এ সময়ে নতুন করে ৯৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১

প্রকাশিত সময় ০৫:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬