ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সুন্দরবনে অবমুক্ত

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

শরণখোলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে| শুক্রবার (১০জুলাই) সকালে সাপটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার| নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি| স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগেরদিন বিকালে মাছ ধরার জন্য তার ধানক্ষেতে পেতে রেখেছিলেন চায়না দুয়ারি জাল| সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে অজগরটি| এসময় উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দিলে বৃষ্টির মধ্যে তিনি গিয়ে কৌশলে অজগরটি উদ্ধার করেন| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেষ্ট স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি| উদ্ধারকারীরা নিয়ে আসার পরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে| প্রায় ১০ফুট ল¤^া অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে এই কর্মকর্তা জানান|

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সুন্দরবনে অবমুক্ত

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

প্রকাশিত সময় ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬