ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪২ পড়েছেন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের; আরেকজন সিলেট বিভাগের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হওয়ার পাশাপাশি ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তাতে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮২ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৫ জন।
এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ২৯২ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৯২, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৩, ময়মনসিংহে ৪৭, খুলনায় ৫৫ ও রংপুরের হাসপাতালগুলোতে ভর্তি হন ৯ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২০ হাজার ১৩৪ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল ছেড়েছেন।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ সহাজার ১৮৪ । আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬