ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইকার নিহত, আরোহী আহত

যশোরের অভয়নগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  বাইকচালক তারেক মল্লিক (২৫)  নিহত  এবং বাইক আরোহী  শান্ত ইসলাম (২৬)   গুরুতর আহত হয়েছেন। তারা একে অপরের বন্ধু ছিলেন।

রোববার রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ  জানায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম একটি মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন শান্ত ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়েছেনর পাথালীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইকার নিহত, আরোহী আহত

প্রকাশিত সময় ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬