সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ্য হয়ে আওয়ামী লীগ নেতা বাবলু মিয়া (৫২) হাসপাতালে মারা গেছেন। মৃতের স্বজনেরা অভিযোগ করেছেন আওয়ামী লীগ করার অপরাধে বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
সিরাজঞ্জ জেল সুপার মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে বাবলু মিয়া জেল হাজতে আসেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। #
শিরোনাম :
অসুস্থ্য হয়ে হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু
-
সিরাজগঞ্জ প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- ৬৩ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















