ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নিস্ক্রিয় করলো পুলিশ , থানায় মামলা

আশুলিয়ায় শক্তিশালী প্রেশার কুকার বোমা

স্থানীয় মানুষের দেয়া খবরের ভিত্তিতে আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে রেখে যাওয়া একটি ব্যাগের ভিতর থেকে ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে  আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।

পরে থানা পুলিশের পক্ষ থেকে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হলে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করেন। পরবর্তীতে শুক্রবার সকাল ৬ টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রেখে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

বোম ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১ টার দিকে তাদের কাছে কল আসে। রাত ৩ টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের ভেতর বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ঢুকিয়ে শক্তিশালী বোমাটি তৈরি করা হয়েছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

নিস্ক্রিয় করলো পুলিশ , থানায় মামলা

আশুলিয়ায় শক্তিশালী প্রেশার কুকার বোমা

প্রকাশিত সময় ০৮:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬