পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত মদপান করে রাশিয়ানের এক নাগরিকের মৃত্যু ও রাশিয়ানের অপর নাগরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। ,সোমবার সকালে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বসবাসকৃত চর সাহাপুরস্থ গ্রিনসিটিতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
অতিরিক্ত মদপানে অসুস্থ্য হয়ে মৃত্যু বরণকারী রাশিয়ান নাগরিকের নাম হলো কুদরিন সার্গেই (৫৬)। গুরুত্ব অসুস্থ্য হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রাশিয়ান নাগরিকের নাম ম্যাচনেভ ইয়াচেস্লাভ ইউরিভিচ (৫৩)।
তাঁরা দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তেস্ট রোসেম কম্পানিতে কর্মরত ছিলেন। তাঁরা গ্রিন সিটির ৬ নং ভবণের ৫ তলার ৫১ নং কক্ষে বাস করতেন।
রাশিয়ান পল্লি গ্রিনসিটির একাধিক সুত্রের বরাত দিয়ে পুলিশ জানয়, ঘটনার দিন সকালে কুদরিন সার্গেই ও ম্যাচনেভ ইয়াচেস্লাভ ইউরিভিচ তাদের কক্ষে মদ পান করেন। অতিরিক্ত মদপানে নেশাগ্রস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতি করে অসুস্থ্য হয়ে পড়েন। খবর পেয়ে গ্রিনসিটিতে কর্তব্যরত চিকিৎসাসহ অন্যান্যরা ওই কক্ষে গিয়ে তাদের গুরুতর অসুস্থ্য দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়ার পথে কুদরিন সার্গেই মারা যান। অপরজনকে পাবনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনিও জীবন সংকটে রয়েছেন বলে সুত্রটি দাবী করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃত কুদরিন সার্গেই মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 















