ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট : রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বেলা ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫ দশমিক ৬৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এসব ইউনিট দিয়ে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এর আগে, গত মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় নতুন করে পানি ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্পিলওয়ের গেটগুলো খোলা হলে কর্ণফুলী নদী হয়ে ভাটির দিকে পানির প্রবাহ আরও বাড়তে পারে। এ কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

প্রকাশিত সময় ০৮:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬