খুলনায় গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে গু-লি-বর্ষ-ণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আ-ঘা-ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানায় –
নির্বাহী পরিচালক টিআইবি ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট প্রতিবেদন বা সাংবাদিককে কেন্দ্র করে হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর স-শ-স্ত্র হা-ম-লা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত।
তিনি বলেন, হামলাকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু মামলা দায়ের করাই যথেষ্ট নয়; হামলার প্রকৃত উদ্দেশ্য এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
আরও বলা হয়, হামলার শিকার সাংবাদিকদের প্রথমদিকে মামলা করতে অনাগ্রহ প্রকাশ নিরাপত্তাহীনতা ও ভীতির সংস্কৃতির প্রতিফলন।
একই সঙ্গে কার্যকর তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আস্থার সংকটও এর মাধ্যমে ফুটে উঠেছে।
টিআইবি মনে করে, আইনশৃঙ্খলা বাহিনীর বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে হামলাকারী -দের শনাক্ত করা সম্ভব। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
ডেস্ক রিপোর্ট 















