ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

খুলনায় ছেলে ধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রাজু শিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ হয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাকে গণপিটুনি দেয়া হয়। মারধরের একপর্যায়ে রাজু গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু শিকদার খুলনা ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তবে তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

খুলনায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশিত সময় ১০:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬