কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করা এবং মাঠ পর্যায়ের সফল অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের চিতলমারীতে অনুষ্ঠিত হয়েছে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস।
বুধবার ১ জুলাই ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ। অনুসঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুর রহমান।
আলোচনা শেষে কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
শিরোনাম :
চিতলমারীতে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
-
চিতলমারী প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- ৩৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়














