ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে অবৈধভাবে গমের ভূষি উৎপাদন: শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ‘তীর’ ব্র্যান্ডের নামে গমের ভূষি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বাজারে নকল ও মানহীন পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে সংস্থাটি।
বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলার বিভিন্ন কীটনাশক ও ভূষির ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে দেখা যায়, মো. সাইফুল হকের মালিকানাধীন মেসার্স শাহীন ট্রেডার্স অবৈধভাবে ‘তীর’ ব্র্যান্ডের নামে গমের ভূষি তৈরি ও বাজারজাত করছে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

জীবননগরে অবৈধভাবে গমের ভূষি উৎপাদন: শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত সময় ০২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬