চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেগমপুর ইউনিয়নের যোদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মকবুল হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ির একটি কক্ষে বিদ্যুতের তার সরানোর সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিব তাকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম :
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০২:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- ৪৭ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















