ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে আটক করা হয়েছে। শহরের একটি পরিত্যক্ত টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মঙ্গলবার বিকেলে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ওই অবিযান পরিচালনা করে এবং ওই ৪ পুলিশ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন—কনস্টেবল সোহেল রানা, এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির ও এএসআই মো. শাহাদত জামান। তারা সবাই ঠাকুরগাঁওয়ে কর্মরত পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের একটি পরিত্যক্ত টিনশেড ভবনে জুয়া খেলার অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা পুলিশের ওই চার সদস্যকে আটক করা হয়।
পুলিশের সদস্যদের বিরুদ্ধে পুলিশেরই অভিযান ও আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিজেদের বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক চার সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি 









