ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় পানিতে ডুবে রুমানা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। রুমানা খাতুন ঢ্যামসাখোলা গ্রামের শাহিনুর রহমান মোড়ল’র কন্যা। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শিশু রুমানা মায়ের সাথে ছাগল নিয়ে মাঠে যায়। একপর্যায়ে মা রেশমা বেগম তাদের বাড়ির পাশে কালভার্টের উপর মেয়েকে রেখে ছাগল বাধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির লোকজন ওই কালভার্টের নীচে পানির উপর থেকে মেয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত সময় ০৪:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬