ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার তালায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গোপালপুর গ্রামের তীর্থ কুমার দে জানান, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

তালায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত সময় ০৩:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬