সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজারে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে| এ ঘটনায় তার বাবা স্কুল শিক্ষক কানাই লাল সরদার আহত হয়েছেন| বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার শাহপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে| নিহত কুশল সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র| তার বাবা কানাই লাল সরদার তালার রথখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক| তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে| তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দু’জনই শিক্ষকতা পেশায় নিয়োজিত| তার মা মৌমিতা সরদার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক| প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, বুধবার সকাল ৯টার দিকে কানাই লাল সরদার মোটরসাইকেলে ছেলে কুশলকে নিয়ে তালার দিকে আসছিলেন| পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) মোটরসাইকেলটিকে চাপা দেয়| এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়| একই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তার বাবা কানাই লাল সরদার| তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|
শিরোনাম :
তালা প্রতিনিধি
তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
-
প্রতিবেদকের নাম - প্রকাশিত সময় ০১:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- ৬২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















