ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় ৯ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে| রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে| ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির মোল্লা বাবু (৩৫) পলাতক রয়েছেন| তিনি মহন্দী গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে|
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল| এ সময় মহন্দী পূর্বপাড়া এলাকায় জাকির মোল্লা নামের ওই ব্যক্তি শিশুটির হাত ধরে টেনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন| শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন| স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাকির মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ঘটনার পর থেকে অভিযুক্তের মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে|
তালা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| অভিযুক্ত ব্যক্তি শিশুটির হাত ধরে টানছিলেন বলে জানা গেছে| তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি| অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

তালায় ৯ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত সময় ১২:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬