ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে প্রেরন

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর এলাকায় ককটেল বিস্ফোরন,হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে কারগারে প্রেরন করা হয়| পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন| কারাগারে পাঠানো ৫ আসামী হলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু গৌতম রায়, জাকির হোসেন ভুট্রো,কাজী আজাদ,বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান আলম এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো.রমিজ মোল্লা|
মামলার এজাহার থেকে জানা যায়,বিগত ২০২২ সালে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরন,হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়| এই ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে| এই ঘটনার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করেন| মামলায় পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস.এম.শাহাজাদাসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়| মামলার পর অনেক আসামী আত্নগোপন করেন| পরে কয়েকজন আসামী উচ্চ আদাল থেকে দুই মাসের আগাম জামিন নিয়ে দেশে ফিরে আসেন| আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামীরা পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে পূনরায় জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে ৫ জন আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন|

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দশমিনায় আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে প্রেরন

প্রকাশিত সময় ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬