ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়

দাকোপে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় করেছে। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-৪ (ক) ধারার আওতায় বুধবার দুপুরে চালনা বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সহযোগীতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় চালনা বাজারের রোকন খানের পুত্র ব্যবসায়ী ফয়সাল খানের নিকট ১ হাজার মিটার অবৈধ কারেন্টজাল পাওয়া যায় । দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ বোরহান উদ্দিন মিঠু মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। একই সাথে অবৈধ কারেন্টজাল ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে তাঁর নিকট থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন। অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, দাকোপ নৌ পুলিশ ইন্সপেক্টর নুরুল আমিন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দাকোপে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়

প্রকাশিত সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬