খুলনার দাকোপে গবেষণার আলোকে নাগরিক সুপারিশ অ্যাডভোকেসি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমোরো ইনহ্যান্সিং কো-অপারেশন ফর সোশ্যাল সাসটেইনেবিলিটি প্রকল্পের আওতায় এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহায়তায় বেসরকারি এনজিও দলিতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে প্রকল্পের মনিটরিং অফিসার স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশনস অফিসার মুর্শিদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপিনেতা ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য আনিচুর রহমান বাবলু, শিবাশীষ রায়, কনিকা পোদ্দার, রুমা মন্ডল, মাখন ঘরামী, গৌতম মন্ডল, যুব কমিটির সদস্য রুপংকর রায় প্রমুখ।
শিরোনাম :
দাকোপে গবেষণার আলোকে নাগরিক সুপারিশ অ্যাডভোকেসি সভা
-
দাকোপ (খুলনা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ৩৮ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















