শহরের সকল সুবিধা পাওয়ার দাবী সুন্দরবন উপকূলীয় খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন হওয়া এসডিজি ভিলেজ পানখালী গ্রামের হাজারো বাসিন্দাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রীয় সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেছেন। একই দিনে তিনি দেশের অপর দ্ইুটি গ্রাম রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষনা করেছেন। প্রধানমন্ত্রী অত্র উপজেলার পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষনা করলে তখন পানখালী গ্রামের ভার্চুয়ালি সভা স্থলে উপস্থিত হওয়া বিভিন্ন শ্রেণী পেশার হাজারো অধিবাসী আনন্দিত হয়ে উঠে এবং দাড়িয়ে করোতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে নানা স্লোগানে স্লোগানে অভিনন্দন জ্ঞাপন করতে থাকেন। সভা স্থলের ভিতরে অনেকেই ফুলের পাঁপড়ি এবং রং-বেরঙ্গের বেলুন উড়িয়ে সভা স্থলকে প্রাণবন্ত করে তোলেন। সব মিলিয়ে নব ঘোষিত এসডিজি ভিলেজ পানখালী গ্রামের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে এক অন্য রকমের আনন্দের উৎসব। পানখালী গ্রাম এসডিজি ভিলেজ ঘোষনা হওয়ায় গ্রামের অনেকেই তাদের চাওয়া-পাওয়া নিয়ে নানা অনুভুতির প্রতিক্রিয়া কথা ব্যক্ত করেছেন। পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষনা করার বেশ কয়েকদিন আগে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে পানখালী গ্রামকে সাজানো হয়। গ্রামে প্রবেশদ্বার প্রধান ফটোকের গেট থেকে শুরু করে ভার্চুয়ালী সভাস্থল মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। রাস্তার দুই পাশে প্রধানমন্ত্রীকে প্লাকার্ডে শুভেচ্ছা মুলক নানা অভিনন্দন ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি এ গ্রামে শহরের নানা সুবিধা পাওয়ার দাবীও জানানো হয়েছে। সভাস্থলে সরকারের বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু জানান, দেশের টেকসই উন্নয়নে সরকারের অর্থনৈতিক কৌশল পূর্ননির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পানখালী গ্রামটিকে এসডিজি ভিলেজ ঘোষনা করায় এখন থেকে এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে পানখালী গ্রামে দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণ বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এসময়ে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, কেডিএর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুল ইসলাম, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ, খুলনা জেলা ও দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন
দাকোপে পানখালীকে এসডিজি গ্রাম ঘোষনা
-
দাকোপ (খুলনা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৬:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- ৪২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















