খুলনার দাকোপে আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস উপলক্ষে কারিগরি ও জীবিকায়ন দক্ষতা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমোরো ইনহ্যান্সিং কো-অপারেশন ফর সোশ্যাল সাসটেইনেবিলিটি প্রকল্পের আওতায় এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহায়তায় বেসরকারি এনজিও দলিতের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়| বুধবার সকাল ১০টায় উপজেলার বাজুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে প্রকল্প ব্যবস্থাপক মোসাঃ লায়লা খাতুনের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশনস অফিসার মুর্শিদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানষ কুমার রায়| বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজুয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিভাস রায়| অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য কনিকা পোদ্দার প্রমুখ| এসময়ে বাজুয়া, লাইডোব ও বানিশান্তা ইউনিয়নের যুব কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন|
শিরোনাম :
দাকোপে যুব দক্ষতা দিবস উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন
-
দাকোপ (খুলনা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৪৪ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















