খুলনার দাকোপে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ কুমার দাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারী কর্মকর্তা অনিন্দ কুমার দাশের উপর হামলার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান। একই সাথে তারা সকল কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায়, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা শহরের ফারাজীপাড়া আকবর ষ্টোরের সামনে একদল সন্ত্রাসী তাঁকে অপহরনের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে অপহরনে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে পালিয়ে যায়। ঘটনার পর আহত কর্মকর্তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেলে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত কর্মকর্তা বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। আহত কর্মকর্তা দাকোপের পাশাপাশি অতিরিক্ত হিসাবে বটিয়াঘাটা উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন।
শিরোনাম :
দাকোপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
-
দাকোপ (খুলনা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৪:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- ৪২ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















