প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ বৃহস্পতিবার দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে| প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন| পরে তিনি বক্তৃতা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
শিরোনাম :
দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন
-
খুলনা প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- ৩১ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















