ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে জুলাই শহীদ দিবস পালিত

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, এনসিপিসহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাস্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ জাকির হোসেন বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিরুল ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নড়াইলে জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশিত সময় ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬