ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর হাসপাতালে অনিয়মের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী জেলার মাইজদীতে    নানা অনিয়মের অভিযোগে দুইট হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতালের নিয়ম রক্ষায় এ  যৌথ অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। লাইসেন্স নবায়ন না থাকা, পর্যাপ্ত জনবল সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘নিউ শমরিতা হসপিটাল’ ও ‘মেঘনা হসপিটাল’ নামের দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হাসপাতাল দুটির অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো তালা মেরে সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে  জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
​অভিযান সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে কিছু হাসপাতাল অনুমোদনহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া অনেক হাসপাতালে রোগীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসার নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন এই যৌথ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের অতিরিক্ত শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা ও নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

নোয়াখালীর হাসপাতালে অনিয়মের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬