ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ও চারা বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সামাজিক, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ও পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওসিউজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও চিঠি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের অনুমোদনপত্র হস্তান্তর এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “বর্তমান সরকার গ্রামীণ জনপদের সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর। পাইকগাছা ও কয়রা উপজেলার অবহেলিত ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে এবার প্রথম ধাপে প্রায় ৩ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কাজের গুণগত মান নিশ্চিত করতে চাই। বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষে আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছি। আজ ২ হাজার শিক্ষার্থীর হাতে যে চারা তুলে দেওয়া হলো, তা আগামী দিনে এই অঞ্চলের প্রকৃতি সুরক্ষায় এক একটি দুর্গ হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের শুধু চারা রোপণ করলেই হবে না, তা যত্নে বড় করে তুলতে হবে।” অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অনুমোদিত প্রকল্পের সভাপতি-সেক্রেটারিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রকল্প সংশ্লিষ্টদের হাতে অনুমোদনের চিঠি এবং শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে একটি চারা রোপন করে সবুজায়ন কর্মসূচীর শুভ সূচনা উদ্বোধন করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয়

পাইকগাছায় ৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ও চারা বিতরণ

প্রকাশিত সময় ০১:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬