ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছার আলোচিত মাদক কারবারি হৃদয় গাইন গ্রেফতার

খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার মামলার ২ নম্বর আসামি আলোচিত মাদক কারবারি হৃদয় গাইনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত
সোমবার রাত সাড়ে আটটার দিকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেন স্থানীয় কয়েকজন যুবক। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। হামলায় কুপিয়ে ও পিটিয়ে তিন জনকে গুরুতর আহত করা হয়। এই ঘটনার পরদিন ৪ জুলাই আহত হাফিজুর গাজীর বড় ভাই মফিজুর গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২। গ্রেফতারকৃত হৃদয় গাইন এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। পুলিশের বক্তব্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। হামলা মামলার পাশাপাশি তার বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারির একটি চুরির মামলাও রয়েছে। ওই চুরির মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত হৃদয় গাইন ওই অঞ্চলের একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এই চক্রের বাকি সহযোগীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

পাইকগাছার আলোচিত মাদক কারবারি হৃদয় গাইন গ্রেফতার

প্রকাশিত সময় ০৫:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬