ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

খুলনার পাইকগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে শ্রদ্ধাবনত পরিবেশে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই‌ বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আনসার ভিডিপি প্রশিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ওসি (অপারেশন) জুলফিকার আলী, এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সদস্য সচিব এস.এম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, হুরায়রা বাদশা, এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, নায়েবে আমীর বুলবুল আহম্মেদ, অ্যাড. মোর্তজা জামান আলমগীর, তামিম রায়হান, আল মামুন, সহকারী অধ্যাপক আবু ছাহাবা গাজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আব্দুল কাদের নয়ন এবং এই আন্দোলনে শহিদ রাকিবুল হাসান গাজী ও শহিদ নবিনুর মোড়লের পরিবারের সদস্যরা। শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈকত মল্লিক, ডা. পার্থ প্রতিম রায়, মো. শাফিন শোয়েব, মনিরুল হুদা, হুমায়ূন কবির, প্রবীর দত্ত, প্রশান্ত পাল, রেশমা আক্তার, সঞ্জয় দেবনাথ, বজলুর রশীদ, রিফাত বিন রফিক, মোতালেব হোসেন এবং দেবলা শীল। এছাড়া শিক্ষাবিদদের মধ্যে প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার প্রভাষক সাইদুর রহমান, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

পাইকগাছায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত সময় ০৩:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬